১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

নব-নিযুক্ত আরআরআরসি’র সাথে শেড এর নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাত

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরা ও উপ-পরিচালক বৃন্দ।

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার (১১ অক্টোবর)-দুপুরে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কার্যালয়ে নব-নিযুক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এর সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ উমরা এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ কালে শেড এর চলমান বিভিন্ন কর্মকান্ড আরআরআরসিকে অবহিত করা হয়।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা ইউনিসেফ, ডাব্লিউএফপি, আইওএম এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সাথে পার্টনারশীপে শেড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম বিশেষ করে জরুরি পুষ্টিসেবা, ওয়াশ, রেলনেট ও কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিদর্শন করার আমন্ত্রণ জানানো হয়।

শেডের সকল কার্যক্রমে আরআরআরসি অফিসের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন শরনার্থীর ত্রাণ ও পূর্নবাসন কমিশনার মিজানুর রহমান।

এই সময় শেড এর নির্বাহী পরিচালকের সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক শওকত আলী, আব্দুল মন্নান, উৎপল কুমার চৌধুরী, জিয়াউর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা ও ডকুমেন্টেশন অফিসার সাফওয়ান মাহমুদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।