২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

নতুন ইসিও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সিইসি

আন্তরিকতার সঙ্গে যোগ্যতা দিয়ে নতুন সিইসি তাদের দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। মঙ্গলাবার সকাল সোয়া ১১টায় আশুলিয়া নবীনগর এলাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
কাজি রকিব উদ্দিন নতুন নির্বাচন কমিশনারদের উদ্দেশে বলেন, ‘এটা সাংবিধানিক ও রাষ্ট্রের দায়িত্ব, আমরা অন্তর থেকে দায়িত্ব পালন করেছি। আশা করি নতুন নির্বাচন কমিশনারও স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবেন।’
পরে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরাবতা পালন করেন। শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজসহ বিদায়ী অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।