৩০ মার্চ, ২০২৬ | ১৬ চৈত্র, ১৪৩২ | ১০ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ধৃত বানর মেদাকচ্ছপিয়া পার্কে ছেড়ে দেয়া হয়েছে


স্থানীয় জনতার হাতে ধৃত বানরটি অবশেষে চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল ৫ টার সময় কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি সহকারী বন সংরক্ষক মো: ইউছুপ বানরটি পার্কে অবমুক্ত করেন। বানর উদ্ধারকারী ফুলছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে তিনি সঙ্গীয় স্ট্যাফ নিয়ে ইউনিয়নের খুটাখালী পুর্ব নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের কাছ থেকে বানরটি উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ হেফাজতে নিয়ে আসেন। পরে উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে একইদিন বিকেলে মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। ফুলছড়ি বন বিটের হেডম্যান আশরাফ আলীর সার্বিক সহযোগীতায় এসময় অন্যান্যদের মধ্যে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া, ফুলছড়ি বিট কর্মকর্তা হাবিবুর রহমান, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম. আবুল হোছাইন, সহ সভাপতি বাহাদুর হক,বন প্রহরী ফরমান আলী, মাজহারুর ইসলাম পলাস, হেডম্যান মকতুল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।