২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় বর্ষপূর্তি সভায় বক্তারা.

দৈনিক হিমছড়ি পত্রিকায় জেলাবাসীর সুখ-দু:খের খবর অতি গুরুত্ব পায়

উখিয়া সংবাদদাতাঃ কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক হিমছড়ি পত্রিকা ২২ বছরে পদার্পণ উপলক্ষে উখিয়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী (সোমবার) বিকেল ৩টায় উখিয়া প্রেসক্লাবে ভোরের কাগজ ও সকালের কক্সবাজারের সিনিয়র ষ্টাফ রিপোর্টার গফুর মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক হিমছড়ি ও আমাদের সময়ের উখিয়া প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল সিএসবি ২৪ ডটকম সম্পাদক পলাশ বড়–য়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি বর্ষীয়ান সাংবাদিক রফিকুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উখিয়া কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম তহিদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রফিক উদ্দিন বাবুল, মানবজমিনের ষ্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীন, উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, আলোকিত বাংলাদেশের কক্সবাজার জেলা প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, যুগান্তরের উখিয়া প্রতিনিধি শফিকুল ইসলাম আজাদ, উখিয়া ক্রাইম নিউজ সম্পাদক ও কক্সবাজার ৭১ প্রতিনিধি মাহমুদুল হক বাবুল, সিএসবি ২৪ সংবাদদাতা সবুজ বড়–য়া।
সভায় বক্তারা বলেন, “উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাস করে দৈনিক হিমছড়ি।” কক্সবাজার থেকে প্রকাশিত এ পত্রিকাটি দীর্ঘ ২১ বছর সুদৃঢ় অবস্থান অক্ষুন্ন রেখে মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ২২ বছরে পদার্পণ করেছে আজ। দলমতের উর্ধ্বে উঠে জেলাবাসীর সুখ-দু:খের খবর এই পত্রিকায় অতি গুরুত্ব পেয়ে থাকে। তাই আজ হিমছড়ির অবস্থান সকলের কাছে গ্রহণযোগ্য।
সভায় বক্তারা আরো বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের লেখনী বাঁধাগ্রস্থ করতে সরকার ডিজিটাল আইন তৈরির নামে ৩২ ধারা ছাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ আইন বাস্তবায়ন হলে স্বাধীন সাংবাদিকতা বাঁধাগ্রস্থ ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার সামিল। তাই এ ধরণের কালো আইন বাতিল করার জোর দাবী করেন নেতৃবৃন্দ। তথাকথিত ডিজিটাল আইনের নামে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে তথ্যসংগ্রহকে “গুপ্তচর” আখ্যায়িত করার বিষয়টিও অত্যন্ত নিন্দনীয়। একই সাথে সাংবাদিক নেতারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবী সরকার নবম ওয়েজবোর্ড ঘোষণা করলেও এই সুবিধা ঢাকা ও বিভাগীয় শহরে আবদ্ধ না রেখে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের আওতায় আনার দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।