২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

দেশবরণ্য বর্ষিয়ান আলেম পীরে কামেল শাহসুফি মাওলানা হাবিবুর রহমান আর নেই

এম.জিয়াবুল হক,(চকরিয়া): দেশবরণ্য বর্ষিয়ান আলেমে পীরে কামেল শাহসুফি আলহাজ শাহ মাওলানা হাবিবুর রহমান গতকাল ১৫ সেপ্টেম্বর’১৭ইং রাত সাড়ে ৯ ঘটিকায় চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১০০ বছর। আজ বিকাল ৪টায় বদরখালী ঈদগাহ ময়দান (হাইস্কুল মাঠে) জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও মুরিদান রেখেযান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।
পীরে কামেল মাওলানা হাবিবুর রহমান দরবারে আলিয়ায়ে গারাঙ্গীয়ার বড় হুজুর কেবলা (রা:) এর খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন। তিনি দীর্ঘ ২০ বছর ধরে কক্সবাজার জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়ার সাহারবিল আনওয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং চকরিয়ার বদরখালী এমএস ফাজিল মাদরাসায়ও দীর্ঘ ২০ বছর পযর্ন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তীতে চাকুরী থেকে অবসরে যাওয়ার পর ওই মাদরাসায় সম্মানীয় পদবী হিসেবে রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মাওলানা হাবিবুর রহমান বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ও বদরখালী ঈদগাহ ময়দানের ঈদ জামাতের খতিব ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।