১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

দুই গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে সন্ত্রাসী দুইগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকে এ ঘটনা বলে জানান উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
নিহত বশির উল্লাহ (৩৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকের বাসিন্দা মৃত ফজু মিয়ার ছেলে।
তবে নিহত ব্যক্তি বিবাদমান কোন সন্ত্রাসীগ্রুপের সদস্য তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এ পরিদর্শক।
স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
গুলিবিদ্ধ ব্যক্তিকে ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরস্থ আইওএম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সকালে আশংকাজনক অবস্থায় সেখানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
পরিদর্শক (তদন্ত) বলেন,  প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার কারণ নিশ্চিত এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।