৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দালাল প্রতিরোধে মহেশখালী থানা পুলিশের মাইকিং ও লিফলেট

নিজস্ব প্রতিবেদক : থানায় দালাল প্রতিরোধে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সারাদিন উপজেলা সব ইউনিয়নে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এসময় সাধারণ ডায়রি (জিডি) ও কোনো প্রকার অভিযোগ দায়ের করতে গেলে থানার বা বাইরের কোনো লোককে টাকা না দেয়ার কথা বলা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, একশ্রেণির লোকজন নানা কারণে থানায় ডায়রি বা অভিযোগ করতে আসার লোকজনের কাছ নানা প্রলোভন দিয়ে টাকা নেয়। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়। তারা মনে পুলিশই এসব টাকা নেয়। আসলে মিথ্যা। দালালরাই এই টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, ‘ভুক্তভোগীরের জন্য নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে সাধারণ ডায়রি (জিডি) ও কোনো প্রকার অভিযোগ দায়ের করতে টাকা লেনদেন না করতে অনুরোধ জানিয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিকার পেতে সরাসরি আমার (ওসি) ও অথবা দায়িত্বরত কর্মকর্তা সাথে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।