১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ডুলাহাজারায় বাসের ধাক্কায় শিশু নিহত

চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাসের ধাক্কায় মিজানুর রহমান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মালুমঘাট হাসিনাপাড়ার নেজাম উদ্দীনের পুত্র। এই ঘটনায় ঘাতক বাসসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মিজানুর রহমান মালুমঘাট বাজারে আসে। এসময় সে মালুমঘাট আল মদিনা ফিশিং এর সামনে রাস্তা পার হওয়ার সময় চকরিয়া থেকে আসা চকরিয়া সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিজান। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে মালুম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাটক বাসসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।