২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে বাংলাভিশন টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সারাদেশের ন্যায় টেকনাফেও বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের বর্ষ পূর্তি অনুষ্ঠানের মাধ্যমে একযুগে পর্দাপণ অনুষ্ঠান পালিত হয়েছে।
৩১মার্চ বিকাল ৩টায় টেকনাফ পৌরসভার হোটেল গ্রীনগার্ডেন কমিউনিটি সেন্টার হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা বাংলা ভিশনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামের সভাপতিত্বে ও সংবাদকর্মী ফরহাদ আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও সংবাদ কর্মী আব্দুল্লাহ মনির,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল করিম (সিআইপি)। অন্যান্যদের মধ্যে প্রবীণ সংবাদকর্মী আশেক উল্লাহ ফারুকী,আবুল কালাম আজাদ,গিয়াস উদ্দিন,নুরুল হক,নুরুল করিম রাসেল,কাউন্সিলর রেজাউল করিম মানিক,এনামুল হক মেম্বার,ব্যবসায়ী মোঃ ইসহাক,সংবাদ কর্মী হুমায়ুন রশিদ,আব্দুর রহমান,আবুল আলী,মুহাম্মদ জাহাঙ্গীর আলম,নুর হাকিম আনোয়র,সাদ্দাম হোসাইন,মোঃ রফিক,হেলাল উদ্দিন,স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদ আরমানী সহ কর্মরত সংবাদকর্মী,ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে ইলেকট্রনিক মিডিয়া বাংলা ভিশনের ১১বছর পূর্তি এবং ১যুগে পদার্পনের শুভ সূচনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।