৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৬ মাঘ, ১৪৩২ | ২০ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

টেকনাফে পৃথক অভিযানে ১কোটি ৮০লক্ষ টাকার ইয়াবাসহ আটক-৩

Teknaf Pic-10-05

টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ১কোটি ৮০লক্ষ টাকা মূল্যের ৬০হাজার পিস ইয়াবা বড়িসহ ৩জনকে আটক করেছে।
বিজিবি সূত্র জানায়, ১০মে ভোর ৫টায় টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে জালিয়াপাড়া সংলগ্ন ঝাউ বাগানে তল্লাশী চালাতে গেলে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল তল্লাশী করে একটি বড় ইয়াবার পুটলা পাওয়া যায়। তা ব্যাটেলিয়ন সদরে এনে গণনা করে ১কোটি ৫০লক্ষ টাকা মূল্যের ৫০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা বড়ি পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে একই বিওপির জওয়ানেরা ৯ মে রাত ৮ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপক্যাম্প পাড়ার আবুল হোষাইনের বাড়ি তল্লাশী করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ আবুল হোসাইনের স্ত্রী সাজিরা বেগম (৪০), ছেলে মোঃ ইসমাঈল (১০) ও মমতাজের স্ত্রী জান্নাত বিবি (৪০) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ৪২ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।