২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টানা ছয়বার নবনির্বাচিত এমপি বীর বাহাদুরকে সংবর্ধনা জানাচ্ছেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ

এম.জিয়াবুল হকঃ ছয়বারের মতো বান্দরবান সংসদীয় আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসেশিং এমপিকে সংবর্ধনা জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার বিকালে জেলা শহরে এমপির বাসভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে বীর বাহাদুর এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান জেলা কমান্ডার আবুল কাশেম চৌধুরী ও ডেপুটি জেলা ইউনিট কমান্ডার ফরিদুল আলমের নেতৃত্বে জেলার সকলস্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সকলস্তরের নেতৃবৃন্দ।
ওইসময় সংবর্ধনার জবাবে বীর বাহাদুর এমপি একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে অভাবনীয় গণরায় দেয়ায় সর্বস্তরের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দুই মেয়াদে ক্ষমতায় এসে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে সফল হয়েছেন। বাংলার মাটিতে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে বাঙ্গালী জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তিনি বর্তমান সরকারের অগ্রযাত্রা পেছনে স্বাধীনতার অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্বরণ করে বলেন, অতীতের মতো আগামীতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি সব ধরণের কাজ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।