৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

জালালাবাদে যৌতুকের দাবীতে মারধর, যন্ত্রনায় কাতরাচ্ছে গৃহবধু জেসমিন

 

 

কক্সবাজার সদরের জালালাবাদে যৌতুকের দাবীতে গৃহবধুকে বেধড়ক মারধর করেছে পাষন্ড স্বামী ও দুই ননদ। মারাত্নক আহত গৃহবধু জেসমিন আকতার এখন কক্সবাজার সদর হাসপাতালস্হ ওয়ান স্টেপ ক্রাইসিস সেল ওসিসি’তে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ২২ ফেব্রুয়ারী বর্নিত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাহারছড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। আহত গৃহবধু জেসমিন আকতার (২২) একই ইউনিয়নের দক্ষিন লরাবাগ গ্রামের সোলতান আহমদের মেয়ে।
জেসমিনের ভগ্নিপতি ছৈয়দ আলম জানান, বিগত ২০১২ সালে বাহারছড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মোঃ ফারুকের সাথে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।
ভিকটিম জেসমিন আকতার জানান, বিয়ের পর থেকে প্রায়ই স্বামী ফারুক যৌতুকের জন্য তাকে নির্যাতন করত ও বাপের বাড়ী থেকে মোটা অংকের যৌতুক এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করত। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে শত নির্যাতন সহ্য করেও সংসার করে আসছিল জেসমিন।
কিন্তু গত ২২ ফেব্রুয়ারী ননদ লাকী আকতার শশুর বাড়ী থেকে বেড়াতে এলে ফারুককে বিভিন্ন কথা বলে উত্তেজিত করে তুলে। এরপর ফারুক যৌতুকের দাবীতে আবারো চড়াও হয় স্ত্রী জোসমিন আকতারের উপর। ভাইবোন মিলে একপর্যায়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। লোহার রড ও গাছের লাঠি দিয়ে মারার সময় অবিবাহিত ননদ কুলসুমাও তাদের সাথে যোগ দেয়। স্বামী ও দুই ননদের আমানুষিক মারধরের ফলে জেসমিনের মুখমন্ডল, হাত ও পিঠে মারাত্নক জখম হয়। এরপর স্হানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় বাপের বাড়ী চলে এলে আত্নীয় স্বজন তাকে কক্সবাজার সদর হাসপাতালে এনে ওয়ান ষ্টেপ ক্রাইসিস সেল (ওসিসি)তে ভর্তি করেন। সেই থেকে আহত গৃহবধু সেখানে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত স্বামী ফারুক ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সংঘঠিত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।