২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার ভাগ্নি জামাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, সোমবার (২৭ এপ্রিল) রাত ৩টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সাড়া না পেয়ে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক  লাভ করেন।

১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম নেন জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপনা শেষে তিনি সর্বশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই তিনি কোনও না কোনোভাবে জড়িত থেকেছেন।

অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার যোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে বনানী গোরস্থানে তার বাবা-মায়ের কবরে শায়িত করা হবে। এদিকে মঙ্গলবার ভোরে তার জামাতা জিয়া ওয়াদুদ এক ফেসবুক পোস্টে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।