মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

জঙ্গীবাদসহ সবঅপসংস্কৃতি মুক্ত থাকতে হলে যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে

শেয়ার করুন

চকরিয়া উপজেলার বার আউলিয়া নগরে বঙ্গবন্ধু স্বৃতি সংসদ কতৃক আয়োজিত ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে স্থানীয় স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনিসহ অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য ও আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর হোছাইন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি শওকত হোসেন। এছাড়া অনুষ্টানে বার আউলিয়া নগরে বঙ্গবন্ধু স্বৃতি সংসদের সকল কর্মকর্তা এবং খেলার আয়োজক কমিটির সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি, কক্সবাজার ট্টাক, মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি, ফজলুল করিম সাঈদী বলেছেন, একমাত্র ক্রীড়াই পারে সমাজ থেকে জঙ্গীবাদ, কূসংস্কৃতি দূর করতে। তাই যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ, সহ অপসংস্কৃতি দূর রাখতে হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে। কিন্ত সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধা সৃষ্টি করছে রাজনৈতিক পরাজিত শক্তির ইন্ধনে সৃষ্ট জঙ্গিবাদের মতো দেশবিরোধী কর্মকান্ড। তাদের এসব অপতৎরতা রুখতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন