২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

চালু হচ্ছে পৃথিবীর বৃহত্তম মেরিন ড্রাইভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার আসছেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর চারবার কক্সবাজারে এসেছেন তিনি। কাল পঞ্চম সফরে আসছেন।

সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার বিমানবন্দরে বোয়িং বিমান চলাচল এবং পাঁচটি ভবন উদ্বোধন করবেন। আরো ৯টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

কক্সবাজার বিমানবন্দরে চলাচল করবে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এর আগে কখনো এ বিমানবন্দরে বোয়িং ওঠানামা করেনি।

বিকেলে সাগরপারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিনি আসছেন, তাই দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সাজ সাজ রব।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৯টা ৪০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বোয়িং ৭৩৭-৮০০ বিমান চলাচল উদ্বোধন করবেন তিনি। এ জন্য রানওয়ের সম্প্রসারণ করা হয়েছে।

সেখান থেকে সকাল ১০টায় ইনানীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় সেখানে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সংশি্লষ্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক লে. কর্নেল কে এম মেহেদী হাসান জানান, এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ (সাগরপারের সড়ক), যেটি ৮০ কিলোমিটার দীর্ঘ।

জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, প্রধানমন্ত্রী বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি কক্সবাজার সরকারি কলেজের একাডেমিক ভবন ও পরীক্ষা হল, কক্সবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস এবং মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন লাইন উদ্বোধন করবেন।

জনসভামঞ্চের পাশে এক জায়গায় বাঁকখালী নদীর ওপর একটি ব্রিজ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ভবন, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, কক্সবাজার আইটি পার্ক, এলএনজি টার্মিনাল, এসপিএম (ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং), নাফ ট্যুরিজম পার্ক, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব মহিলা কলেজের একাডেমিক ভবন ও কুতুবদিয়া কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম, শাহজাদা মহিউদ্দীন, আমিনুল ইসলাম আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর ও জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। জেলা সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।