মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চাকমারকুল শ্রীমুরা সড়কের বেহাল দশা: সংস্কার জরুরী

শেয়ার করুন

রামু চাকমারকুল শ্রীমুরা বিধবস্ত রাস্তার একাংশ

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চাকমারকুল মাদ্রাসা হতে বৃহত্তর শ্রীমুরা রাস্তার বেহাল দশা কাটছেনা। বর্ষা শুরুর পূর্বে অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকায় বড় বড় গর্তে পরিনত হয়ে চলাচলে জনদূর্ভোগ চরমে। সরজমিন পরিদর্শন ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে শ্রীমুরা সাইক্লো সেল্টার নির্মানের সময়কালে শাহমদর পাড়া হতে শ্রীমুরা স্টেশন পর্ষন্ত ব্যস্ততম সড়কটি চলাচলের জন্য ইটের ডাবল চলিম দিয়ে নির্মাণ করা হয়।
কিন্তু বিগত ২০১২ ও ২০১৩ সালের পর পর ভয়াবহ বন্যায় উক্ত রাস্তাটি ধবসে রাস্তায় ঘন ঘন গর্তে পরিনত হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে স্থানীয়দের সহযোগিতায় ইউপি সদস্যবৃন্দরা রাস্তাটি চলাচলেরও উপযুক্ত করেন। যা বর্তমানে রাস্তাটি বেহাল অবস্থায় পরিনত হয়েছে। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে হয় রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়া, নয়া পাড়া, শহরমদের পাড়া পুকুর পাড় হতে শ্রীমুরা স্টেশন পর্ষন্ত হাজারো জনসাধারণ। উক্ত প্রায় তিন কিলোমটিার সড়ক দিয়ে প্রতি দিন চলাচল করতে দূর্ভোগে পড়তে হচ্ছে চাকমারকুল জারাইতলী উচ্চ বিদ্যালয়, কলঘর আবু বক্কর ছিদ্দিক দাখিল মাদ্রাসা, রামু কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন সময়ে আহত হয়েছেন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সর্বসাধারণবৃন্দ। সম্প্রতি উক্ত রাস্তায় মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়ে হাতে আঘাত পেয়েছেন স্থানীয় শ্রীমুরার বাসিন্দা রামু মজিদিয়া শপিং কমপ্লেক্স’র এমডি মো আব্দুল্লাহ । চাকমারকুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক সমুদ্র কণ্ঠকে জানান, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের চাকমারকুল মাদ্রাসা হতে শ্রীমুরা সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। তিনি আরও জানান, বিগত ১০ বছরে এই রাস্তায় কোন ধরণের সংস্কারের উদ্যোগ নেয়ার সুযোগ হয়নি। যার ফলে এখানকার জনসাধারণের জনদূর্ভোগের শেষ নেই। এব্যাপারে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম কয়েকবার পরিদর্শন করে সংস্কারে আশ্বাস প্রদান করেছেন বলে জানান। তবে সম্প্রতি কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল চাকমারকুল মাদ্রাসা রাস্তার মাথা হতে শাহমদের পাড়া সড়কটি সংস্কারের জন্য বরাদ্ধ দিলেও শাহমদের পাড়া পুকুর পাড় হতে শ্রীমুরা স্টেশন পর্ষন্ত প্রায় ২ কিলোমিটার কাচা সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেওযা হয়নি। আগামী বর্ষা মৌসুমের পূর্বে উক্ত রাস্তাটি স্থায়ী সংস্কারে প্রয়োজনীয় ব্যস্থা গ্রহণে সংশিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন