৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চাউলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের ২১ হাজার টাকা জরিমানা

 

কক্সবাজার পৌসরভার বড়বাজার এলাকার চাউলবাজারে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালত।

বিশেষ প্রতিবেদকঃ চালের বাজার স্থিতিশীল রাখতে কক্সবাজারে ভ্রাম্যমান আদালত চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার পৌসরভার বড়বাজার এলাকার চাউলবাজারে ৮ দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার একেএম লুৎফর রহমান ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
সূত্র জানায়, দেশে হঠাৎ করে ৫ লাখাধিক নিপীড়িত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ফলে এমনিতেই কক্সবাজার জেলা সদর ও সীমান্তের উপজেলা সমূহে পূর্বের চেয়ে খাদ্য চাহিদা বেড়েছে। একে পূঁজি করে অর্থলোভী চক্র জাউল মজুদ করে সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়াচ্ছিল। যা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছিল। তাই জনসাধারণের ভোগান্তি রোধ করতে জেলা প্রশাসক মো. আলী হোসেনের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে নিয়মবহির্ভূত ভাবে মজুদ ও দাম বাড়িয়ে বিক্রির অভিযোগ প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর মাধ্যমে ৮ দোকানকে বিভিন্ন পরিমানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমানের সাথে এসময় কক্সবাজার জেলার মার্কেটিং অফিসার মো. শাহজাহান, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সুলতান মাহমুদ মিলন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। এসময় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।