২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর বিজেপির আহবায়ক জুলকারনাইন, সদস‌্য স‌চিব ই‌ঞ্জিনিয়ার শাহেদ

কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চট্টগ্রাম মহানগরের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সৈয়‌্যদ মোঃ জুলকারনাইন আহবায়ক ও ই‌ঞ্জিনিয়ার মোঃ শাহেদুল ইসলাম‌কে সদস‌্য স‌চিব করে ৫১ সদস‌্য বি‌শিষ্ট কমিটি অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
৬ জুন ঘোষিত চট্টগ্রাম মহানগরের আহবায়ক ক‌মি‌টিতে মোঃ সুমন তালুকদার, জ‌সিম, জু‌য়েলসহ ৫ জন‌কে সি‌নিঃ যুগ্ম আহবায়ক এবং ফয়সাল মাহমুদ, আল ইমরান, সাদ্দাম হো‌সেনসহ ১০ জন‌কে যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে।
আগামী এক বছরের জন্য গঠিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করতে হবে।
চারদলীয় জোটের সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও শেখ ফজলুল করিম সেলিমের বোন শেখ রেবা রহমানের জ্যেষ্ঠ সন্তান। তার বাবা ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টি সরকারের মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু।
আন্দালিব রহমান পার্থ বিয়ে করেছেন মামাত বোন শেখ হেলালের (মায়ের মামাত ভাই) মেয়ে শেখ সায়রা রহমানকে। শেখ হেলালের বাবা শেখ আবু নাসের বঙ্গবন্ধুর আপন ছোট ভাই।
সেই সুবাদে আন্দালিব রহমান পার্থের নানি শেখ আছিয়া বেগমের আপন ছোট ভাই শেখ আবু নাসের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।