২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে ৭০০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারসময় ডেস্কঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি বন্দর) উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোসলেহ উদ্দিন মিলন প্রকাশ মিলন ড্রাইভার (৩০) এবং মোহাম্মদ হাবিবুল্লাহ জহির (৩০)।

মোস্তাইন হোসেন জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়ে ফুলকলি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।