২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছনা, এএসআই প্রত্যাহার

কক্সবাজারসময় ডেস্কঃ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচরা এলাকায় বুধবার (১৩ মার্চ) বিকালে ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করা হচ্ছিল। সেই ছবি ধারণ করতে গেলে ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতেই এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়। নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই শরীফুল বায়েজিদ বোস্তামি থানায় কর্মরত ছিলেন। তাকে চট্টগ্রাম পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা সর্ম্পকে জুয়েল শীল সাংবাদিকদের জানান, পুলিশ বিক্ষোভকারী নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করছিল। ওই ছবি তিনি ধারণ করতে গেলে এএসআই শরীফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য বাধা দেন। একপর্যায়ে তারা ক্যামেরা কেড়ে নেন এবং সব ছবি ডিলিট করে দেন। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।

পুলিশ কর্মকর্তা বিজয় বসাক এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফটোসাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করা হয়েছে এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় এএসআই শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র- বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।