২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট এলাকায় বাসচাপায় জিল্লুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহতাবস্থায় জিল্লুরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিল্লুর রহমানের বন্ধু মোটরসাইকেল চালক বলেন, জিল্লুরকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে আগ্রাবাদ যাচ্ছিলাম। এমন সময় দুই নম্বর গেইট পার হওয়ার পর বিপরীত দিক থেকে হঠাৎ একটি সিএনজি অটোরিকশা আমাদের সামনে এসে পড়ে। এ অবস্থায় দ্রুত ব্রেক করলে আমরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি। এসময় পেছন থেকে আসা একটি বাস জিল্লুরকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।