১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির অর্থায়নে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির উদ্যোগে উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচীতে নেতৃত্ব দেন চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো: মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ। উপস্থিত ছিলেন চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সহসভাপতি যথাক্রমে প্রকাশ বাবু, মোহাম্মদ আবদুল্লাহ, মো: বাবুল, সাংগঠনিক সম্পাদক আজমীর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার উদ্দিন, দপ্তর সম্পাদক মো: আবদুল মোনাফ, সিনিয়র সদস্য মোহাম্মদ ইউনুছ, মো: আবু ছালেক, মো: হুমায়ুন, মো: লিটন, ম্যানেজার শহিদুল ইসলাম, দৈনিক হিমছড়ি চকরিয়া অফিসের সহাকারী মো: নজরুল ইসলামসহ চকরিয়ার সংবাদপত্র হকার্স সমিতির সদস্যরা।
হকার্স সমিতির নেতৃবৃন্দরা বলেন, আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে তাদের পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে সহায়তায় এগিয়ে আসতে পারায় তারা নিজেদের স্বার্থক বলে মনে করেন। সমিতির পক্ষ থেকে ভবিষ্যতেও এধরণের সমাজসেবী ও কল্যাণ মুখী কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।