৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপির অনন্য অবদানে সকলে পঞ্চমুখ

চকরিয়া মহিলা ডিগ্রি কলেজে অর্নাস র্কোস চালু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ ও চকরিয়া আবাসিক মহিলা কলেজ ক্যাম্পাস।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের একান্ত প্রচেষ্ঠায় অবশেষে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে ৩টি বিষয়ে অর্নাস কোস চালু হয়েছে। গত ২২ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরির্দশক ডক্টর মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চকরিয়া আবাসিক মহিলা কলেজে অর্নাস র্কোস চালুর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।
চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ^বিদ্যালয়ের ৮৭তম সভার সিদ্বান্তের আলোকে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে ¯œাতক (সম্মান) শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত অর্নাস র্কোসের আওতায় এখন থেকে চকরিয়া আবাসিক মহিলা কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে এবং লেখাপড়া করতে পারবে। তিনি বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ চকরিয়া মহিলা কলেজে অর্নাস কোর্স চালু করতে অনুমোদন দেয়া অনুলিপির কপি ইতোমধ্যে তিনি পেয়েছেন। পাশাপাশি এ সংক্রান্ত অনুমোদন কপি কলেজেও পাঠানো হয়েছে।
এদিকে সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছের অনন্য অবদানে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজে অর্নাস র্কোস চালু হওয়ায় কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, কলেজের সকল শিক্ষকমন্ডলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক মহল ও চকরিয়া উপজেলার সচেতন সুধী সমাজ হাজি মোহাম্মদ ইলিয়াছকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।