১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩ | ২৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলে মঙ্গল শোভাযাত্রা


চকরিয়া থানা সেন্টার এলাকার মনোরম পরিবেশে অবস্থিত উপজেলার শিশুবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের উদ্যোগে ১৪ এপ্রিল নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। দিনের শুরুতে স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয় বণার্ঢ্য মঙ্গলশোভাযাত্রা। থানা সেন্টার হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদিক্ষন করে শোভাযাত্রাটি ফের স্কুলে এসে মিলিত হয়। এরপর অনুষ্ঠিত হয় নববর্ষ উদযাপনে নানা অনুষ্ঠানমালা। তারমধ্যে পিঠা উৎসব, আলোচনা সভা।
চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে সারদিনের আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ জসীম উদ্দিন, বর্ণমালা একাডেমী স্কুলের অধ্যক্ষ মো.নুরুল হোছাইন, আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের নেতা ফজলুল করিম, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান। এছাড়া অনুষ্টানে স্কুলের সকল শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক মহল ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।