১২ এপ্রিল, ২০২৬ | ২৯ চৈত্র, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

চকরিয়া বর্ণমালা একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

 


চকরিয়ায় শিশু বান্ধব একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমিতে তিনদিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল দশটায় থানার সামনে কক্সবাজার সহকারি পুলিশ সুপার (চকরিয়ার সার্কেল) মতিউল ইসলাম উদ্বোধন করেন।
এদিন জাতীয় সংগীত পরিবেশনার সময় অতিথিরা জাতীয় পতাকা ও বিভিন্ন ইভেন্টের পতাকা উত্তোলন করা করে। বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে ও শিক্ষক সিরাজুল গণি ছোটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, থানার ওসি (তদন্ত) কামরুল আজম, উপজেলা শিক্ষা অফিসার খোরশিদুল আলম চৌধুরী, বর্ণমালা একাডেমির অধ্যক্ষ নুরুল হোছাইন ও উপাধ্যক্ষ সরওয়ার উদ্দিন।
এসময় প্রধান অতিথি বলেন, বর্ণমালা একাডেমি একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধের ও ৫২ এর চেতনায় গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠানটি। তাছাড়া চকরিয়ায় শিশু বান্ধব কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। বিগত সময়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফলাফল ভালো করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।