২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের বেয়াই’র ইন্তেকাল, নামাজে জানাযা সম্পন্ন

চকরিয়া উপজেলা চেয়ারম্যান পরিষদের জাফর আলমের বেয়াই আবদুল হাকিমের জানাযার নামাজে অংশ নেন সর্বস্থরের মানুষ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের বেয়াই (বড় মেয়ের শ^াশুড়) চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের বাসিন্দা মাস্টার আবদুল হক সাহেবের বড়ভাই ও প্রবাসী ড. আমান উদ্দিন সুমনের বাবা আবদুল হাকিম ২২ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহে রাজেউন) করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।
প্রায় ১৫দিন যাবত তিনি চকরিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ২৩ সেপ্টেম্বর শনিবার বেলা কাহারিয়াঘোনা পুরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় সর্বস্থরের মানুষ অংশ নেন।
এদিকে মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, পৌর কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর জিয়াবুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনতা এবং মরহুমের আত্মীয় স্বজন নামাজে জানাযায় অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।