১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের জরুরি সভা


চকরিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির জরুরি সভা দীর্ঘদিন পর গতকাল ১৫এপ্রিল বিকাল তিনটায় ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার আপণ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান করা হয়। আগামীতে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ও ২০৪১সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন। প্রত্যেক নেতাকর্মীর পাশে থাকার ঘোষণা দেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম এমএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, মুজিবুল হক রতন, এম আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলমগীর চৌধুরী, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, নজরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, দপ্তর সম্পাদক আবদুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: মীর আহমদ, ক্রিড়া সম্পাদক হাসানুল হক, মহিলা বিষয়ক জন্নাতুল বকেয়া রেখা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাহাবউদ্দিন, শ্রম সম্পাদক আলমগীর কবির, সহ-প্রচার সম্পাদক সাইফুদ্দিন মামুন, চিরিঙ্গা ইউনিয়ন সভাপতি আবদুল কাইয়ুম, হারবাংয়ের সভাপতি মিরানুল ইসলাম চেয়ারম্যান, আনন্দ মোহন, ফাঁশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, বদরুদ্দোজা, রফিকুল ইসলাম এমএ, নুরুল আবছার, আজিমুল হক, অধ্যাপক শফিউল ইসলাম, ফিরোজ আহমদ চৌধুরী, আতিকুল ইসলাম হানু, লক্ষ্যারচরের খ ম বুলেট, বেলাল আজাদ, মাষ্টার বেলাল আহমদ, ডা: নুরুল আমিন, নুরুল আবছার। এরপর সর্বসম্মতিক্রমে দলকে গতিশীল করার জন্য ১১টি ইউনিয়ন আওয়ামীলীগে জরুরি ভিত্তিতে বর্ধিত সভা করার সিন্দ্বান্ত নেওয়া হয়। এরমধ্যে ১৭এপ্রিল লক্ষ্যারচরে মুজিবনগর দিবস পালন করা হবে এবং ২৫এপ্রিল কাকারা, ২৬এপ্রিল ফাঁশিয়াখালী, ২৮এপ্রিল বরইতলী, ১ মে চিরিঙ্গা, ১২ মে হারবাং, ২২ মে কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা করার সিন্দ্বান্ত নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।