২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সংবাদকর্মী আহত  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের দুই সংবাদকর্মীসহ তিনজন।

আহতরা হলেন- যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপারসন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ।

রোববার সকাল ৮টার দিকে মহাসড়কের আজিজনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সংঘর্ষে আহত হন তারা।

হারবাং পুলিশ ফাড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি যমুনা টেলিভিশনের গাড়ির সাথে বিপরীতমুখি তেলের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়। জব্দ করা হয়েছে ঘাতক গাড়িটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।