মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসের চাপায় মোটর সাইকেল আরোহী ২ যুবক নিহত

শেয়ার করুন


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রীজের উপরে যাত্রীবাহি সৌদিয়া চেয়ারকোচের চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মোটর সাইকেল আরোহী অপর যুবক। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার এবং ঘাতক বাসটি জব্দ করেছে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বড়হাতিয়া গ্রামের হাজী আবদুল আলীমের ছেলে কুতুব উদ্দিন (২৮) ও একই এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে আবদুর রহিম (২২)। অপরদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোটর সাইকেল আরোহী আনোয়ার হোসেন (২৫) এবং পথচারী স্থানীয় হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল এলাকার রাসেল, বেলাল উদ্দিন ও রুবেল নামের অপর তিন যুবক।
হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি বলেন, মোটর সাইকেল আরোহী তিন যুবক একে অপরের বন্ধু। তাঁরা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়াস্থ সেনেরহাট এলাকার ব্যবসায়ী।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁিড়র এসআই হেলাল উদ্দিন বলেন, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম ফেরার পথে সৌদিয়া পরিবহনের বাসটি হারবাং লালব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক লোহাগাড়া থেকে চকরিয়ামুখী মোটর সাইকেল আরোহী তিন যুবককে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত ও অপর যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় বাসের ধাক্কায় ব্রীজের ওপর বসাবস্থায় স্থানীয় তিন যুবক আহত হন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি মো.আবুল হাশেম মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার এবং আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন