১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় ওয়েস্কার মানিকের স্ত্রী জেলহাজতে


চকরিয়ায় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় ওয়েস্কার ম্যানেজার হামিদুল হক মানিকের স্ত্রী সুলতানা রাজিয়াকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। ১২ এপ্রিল আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন মামলার ৩নং আসামি সুলতানা। শুনানী শেষে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। মামলাটির বাদি পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের বাসিন্দা নুরুল বশর চৌধুরী (বাচ্ছু)। মামলাটিতে মোট আটজনকে আসামি করা হলেও সুলতানার স্বামী হামিদুল হক মানিককে ১নং, তাঁর ভাই তমিজ উদ্দিনকে ২নং ও দরবেশকাটা গ্রামের আমান উল্লাহকে ৪নং আসামি করা হয়।
মামলার আর্জিতে বাদি দাবি করেন, কয়েকমাস আগে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে তাঁর বসতবাড়িতে অভিযুক্ত আসামিরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গেলে তাকে (গৃহকর্তা) সহ আরো কয়েকজনকে আহত করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে আটজনকে আসামি করে চকরিয়া থানায় একটি জিআর মামলা (৬১/১৭) দায়ের করেন। গত বুধবার (১২ এপ্রিল) ওই মামলার ৩নং আসামি ওয়েস্কার মানিকের স্ত্রী সুলতানা রাজিয়া উপস্থিত হয়ে জামিন আবেদন জানালে আদালতের বিচারক মামলার শুনানী শেষে রাজিয়াকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।