১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন

 


চকরিয়া উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভূমি সপ্তাহ ১ থেকে ৭ এপ্রিল উদযাপন উপলক্ষে গতকাল রোববার সকালে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। এদিন বেলা ১১টার দিকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদিক্ষন করে উপজেলা পরিষদস্থ মোহনা মিলনায়তনে সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাংগীর আলম, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চকরিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা টিআইবির ম্যানেজার জসীম উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টিত সভায় বক্তারা ভুমিখাতে সকল ধরণের কাজের ক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে সরকারি পরিসেবা নিশ্চিত করতে এবং সেবা নিতে গিয়ে যাতে সাধারণ জনগন হয়রানির শিকার না হয় সেইদিকে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান। একই সাথে বক্তারা সরকার নির্ধারিত ফ্রি আদায়ের মাধ্যমে উপকারভোগী লোকজনকে যথাসময়ে সঠিকভাবে সেবা দানের মাধ্যমে সরকারের গৃহিত এ কর্মসুচী সুচারুভাবে বাস্তবায়নে সকলের সহায়তা প্রত্যাশা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।