২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়ায় বনাঞ্চল থেকে ২বছর বয়সের বন্যহাতির বাচ্চার গলিত মরদেহ উদ্ধার

 


চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের অধীন বনবিটের বনাঞ্চল থেকে দুইবছর বয়সের একটি হাতির বাচ্চার গলিত মরদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফুলছড়ি বনবিটের কেলিরবিল নামক এলাকা থেকে হাতির বাচ্চার মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি উদ্ধারের পরপর নিকটস্থ ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী করেন। এরপর বনকর্মীরা বনাঞ্চলের পাশে র্গত কুড়ে মরদেহটি পুঁেত ফেলে।
হাতির বাচ্চা মারা যাওয়ায় ঘটনায় শনিবার চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বনবিভাগের ফুলছড়ি বনবিট কর্মকর্তা মো.হাবিবুর রহমান। অভিযোগটিতে বনকর্মকর্তা হাবিবুর রহমান দাবি করেন, গত বৃহস্পতিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের খবরের ভিত্তিতে বনবিভাগের অধীন খুটাখালী ইউনিয়নের কেলিরবিল নামক স্থান থেকে হাতির বাচ্চার মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল রির্পোট তৈরী কালে কর্তব্যরত ভেটেরিনারী র্সাজন হাতির বাচ্চাটি মারা যাওয়ার কারণ হিসেবে জন্মের পর নাভীতে ইনফেকশন জনিত কারণে রোগী সৃষ্টি ও তাঁর কারনে হাতির বাচ্চাটি মারা গেছে সনাক্ত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।