১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

চকরিয়া থানা পুলিশের আলাদা দুটি অভিযানে মামলার সাজাপ্রাপ্তদ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের পৃর্থকদল রোববার চকরিয়া শহরের বায়তুশ শরফ সড়ক ও হারবাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানায়, এসআই আবদুল খালেক ও এএসআই মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল চকরিয়া পৌরশহরের বাইতুশরফ সড়ক এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শফি (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আদালত সিআর মামলা (নং ৪১৪/১৫) সাজা দেন। শফি চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়নাল আবদিনের ছেলে।
একইদিন বিকালে এএসআই হেলাল উদ্দিন ও এএসআই জুয়েল রায় সহ পুলিশের অপর একটিদল উপজেলার হারবাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে অভিযানে চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় নং ( ৩২৬/১০ আদালত এক বছরের সাজা দেন। অপর একটি জিআর মামলায় নং (২৭৭/১২) আদালতের ওয়ারেন্ট রয়েছে। জাহেদুল উপজেলার হাবাং সিকদার পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।