২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

 


চকরিয়ায় ইয়াবাসহ মোহাম্মদ সোহেল(১৯)নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের আবদুল মতলব শপিং কমপ্লেক্সের নীচতলার একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, ধৃত ইয়াবা পাচারকারী মোহাম্মদ সোহেল (১৯) চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ষ্টেশন পাড়া এলাকার নুর মোহাম্মদের পুত্র। চকরিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মহির উদ্দিন ও এস আই আবদুল খালেক নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া পৌরশহরের আবদুল মতলব শপিং কমপ্লেক্স থেকে ধৃত ইয়াবা পাচারকারী সোহেলের কাছ থেকে দেহ তল্লাশি করে ৫৯পিছ ইয়াবাসহ আটক করেন।
আভিযানে অংশ নেয়া চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খাঁন বলেন,আটক ইয়াবা পাচারকারী সোহেল চকরিয়া পৌর শহরের বিভিন্ন মার্কেটে দীর্ঘদিন ধরে খুচরা বিক্রেতা হিসেবে ইয়াবা বিক্রি করে আসছিল। তাকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযানও চালানো হয়। সর্বশেষ বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে তাকে ইয়াবাসহ পৌরশহরের মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম বলেন, পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ সোহেল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।ধৃত ইয়াবা পাচারকারী আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে ধৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।