২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় পুলিশের অভিযানে বস্তাভর্তি ১০০ বোতল মদসহ পাচারকারী আটক

 


চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে বস্তা ভর্তি ১০০ বোতল দেশীয় তৈরি বাংলা মদ সহ এক উপজাতী পাচারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটায় ডুলাহাজারা বাজার পরিচালনা কমিটি ও জনগণের সহযোগিতায় জীপ গাড়ী তল্লাসি চালিয়ে এসব মদ আটক করা হয়।
চকরিয়া থানার এসআই দেবব্রত রায় ও এসআই এনামুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা ডুলাহাজারা-হারগাজা সড়কের জীপ ষ্টেশনে একটি চাঁন্দেরগাড়ী (জীপ) তল্লাসি চালিয়ে জনগণের সহযোগীতায় বস্তা ভর্তি ১০০ বোতল (আনুমানিক ২৫ লিটার) বাংলা মদসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চেমং মার্মা (৩৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত চেমং মার্মা লামা উপজেলার হারগাজা (মাঝেরপাড়া) গ্রামের কিয়াচিং মার্মার ছেলে।
স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে হারগাজা নামক এলাকায় তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বাংলা মদ। মাদক ব্যবসায়ীরা পাচারকারীদের মাধ্যমে এসব মদ পাচার করছে বিভিন্ন স্থানে।
চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম বলেন, আটককৃত পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।