মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় ‘পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও শিক্ষকদের মতবিনিময়

শেয়ার করুন

সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার উদ্যোগে শনিবার উপজেলার পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএমসি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সনাক নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এসএমসি সদস্য জন্নতুল বকেয়া রেখা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আকতার, সনাক সদস্য জিয়া উদ্দীন, স্বজন সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, এসএমসি সদস্য মো. ওসমান গণি, সহকারি শিক্ষক আতাহারুল ইসলাম তুহিন ও একটিভ মাদার্স ফোরাম সদস্য শাখেরা ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন টিআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার এ.জি.এম.জাহাঙ্গীর আলম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন হলেও সার্বিক উন্নয়নে শিক্ষা কর্তৃপক্ষের তত্বাবধানে এসএমসি, শিক্ষক, অভিভাবক, ¯’ানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সমন্বিত উদ্যোগ জরুরী। এসএমসিকে সক্রিয় করার পাশাপাশি, নিয়মিত এসএমসি সভা আয়োজন, অভিভাবকের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ আয়োজন ও শতভাগ শিক্ষার্থীর সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের চলাচলের রাস্তা মেরামত ও মাঠ ভরাট জরুরী।
সভায় এসএমসি সভাপতি ফাতেমা জহুরা’র আকষ্মিক মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন