১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় নদী থেকে বালু উত্তোলনে বাঁধা: প্রকাশ্যে গুলিবর্ষণ, গুলিবিদ্ধসহ আহত-৩

চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনকালে গুলিবর্ষনে আহত আরিফুল ইসলাম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে মাতামুহুরী নদীর পয়েন্টে বালু উত্তোলনে বাঁধা দিয়ে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে চিহিৃত দুর্বৃত্তরা। এতে আরিফুল ইসলাম (৩৫) নামের এক যুবকসহ অন্তত তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ আরিফুলকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের পহরচাঁদা সিকদারপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত আরিফুল ইসলাম বরইতলী ইউনিয়নের পহরচাঁদা সিকদারপাড়া গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, মাতামুহুরী নদীর চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা সিকদারপাড়া পয়েন্ট বালু উত্তোলন করছিলেন কিছু যুবক। গতকাল শনিবার বিকালে নদীর ওপারে কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকার ৭-৮জনের চিহিৃত দুর্বৃত্ত হঠাৎ করে নদীর তীরে এসে বালু উত্তোলনে বাঁধা দেয়। এসময় প্রতিবাদ করলে তাঁরা প্রকাশ্যে গুলিবর্ষণ শুরু করে। এতে বালু উত্তোলনে নিয়োজিত যুবক আরিফুল ইসলাম গুলিবিদ্ধসহ আরো তিনজন আহত হন। আহত আরিফুল ইসলাম জানান, গুলিবর্ষণে নেতৃত্ব দেয়া দুর্বৃত্তদের মধ্যে মোস্তাফা নামে একজনকে চিনতে পেরেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বালু উত্তোলনে বাঁধা এবং গুলি বর্ষণে আহত হওয়ার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।