১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মায়াকে উপজেলা আওয়ামীলীগের ফুলেল সংবর্ধনা

 


সরকারি সফরে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে শুক্রবার দুপুরে চকরিয়া সড়ক ডাকবাংলোতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এসময় মন্ত্রী মায়া বিগত সময়ের বন্যা পরবর্তী চকরিয়া জনপদের ক্ষতিগ্রস্থ মানুষের বর্তমান অবস্থা সম্পর্কে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমের কাছ থেকে খবরা-খবর নেন। উপজেলা চেয়ারম্যান এসময় মন্ত্রীকে চকরিয়া উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যাপক সমস্যার কথা তুলে ধরে উন্নয়নের প্রয়োজনে প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ করেন। জবাবে মন্ত্রী চকরিয়াবাসির উন্নয়নে তাঁর মন্ত্রানালয় থেকে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার আশ^াস দেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রানালয়ের সচিব মো.শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের মহাপরিচালক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া থানার ওসি।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, বাবু এমআর চৌধুরী, ফিরোজ আহমদ চৌধুরী, সফিউল আলম বাহার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, উপজেলা চেয়ারম্যানের সহকারি পারভেজ সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।