১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় দু’পক্ষের গোলাগুলিতে ডাকাত সর্দার নিহত

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িজোনে একটি ঘের দখলে গিয়ে দু’গ্রæপের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে ডাকাত সর্দার বলে পরিচিত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত (৩৫) নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে ১০টি মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আডাইটার দিকে চিরিঙ্গা ইউনিয়নের বালুচিরা ঘের এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ সময় চিংড়ি ঘেরের মালিক চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মীর কাশেম (৩৫) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চকরিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত চিরিঙ্গা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সওদাগর ঘোনা গ্রামের জহির আহমদের ছেলে। তার পরিবারের দাবি, বন্দুকযুদ্ধের নাটকে নুরুল আমিনকে পুলিশ দিয়ে গুলিকরে হত্যা করেছে প্রতিপক্ষরা।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার মীর কাশেমের চিংড়িঘেরটি জবর-দখল করতে গেলে দু’গ্রæপের মাঝে আধঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এলাকার লোকজন বলেছেন প্রায় অর্ধশত রাউন্ড গুলি বিনিময়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে গুলি লেগে প্রাণ হারায় একপক্ষের ডাকাত সর্দার বলে খ্যাত নুরুল আমিন ওরফে আমিন্যা ডাকাত। এছাড়াও গুলিতে আহত হন ঘের মালিক মীর কাশেম।

ওসি আরো বলেন, নিহত আমিন্যা ডাকাতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অপরাধের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। তন্মধ্যে কয়েকটি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। অপরপক্ষে নেতৃত্ব দেয়া ডাকাত সর্দার নাছির উদ্দিনসহ বন্দুকযুদ্ধে লিপ্ত ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।