২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় দুটি গরু ও গাড়িসহ চোর আটক


চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণ ধাওয়া করে পিকআপ ও দুটি গরুসহ এক চোরকে পাকড়াও করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রবিবার ভোররাত ৩টার দিকে গোয়াল ঘর থেকে জমির উদ্দিনের দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এঘটনা ঘটে।
গরু মালিক উপজেলার ফাঁসিয়াখালীর পশ্চিম সিকদার পাড়ার জমির উদ্দিন বলেন, শেষ রাতে গরুর নড়াচড়া বুঝতে পেরে ঘুম থেকে উঠে দেখি মিনি পিকআপে তোলা হয়েছে আমার দুটি গরু। এসময় চিৎকার দিলে পার্শ্ববর্তী বাসিন্দরা জড়ো হয়ে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে তিন চোর পালিয়ে গেলেও করাইয়াঘোনা এলাকার এক চোরকে গরু ও গাড়িসহ পাকড়াও করা হয়। ওই চোরকে গণধোলাই দিলে স্বীকার করে তারা বিভিন্ন এলাকা থেকে ইতিপূর্বে আরো গরু চুরি করেছে।
ফাসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুব আলম বলেন, কিছুদিন ধরে এলাকায় গরু চুরি বেড়ে গেছে। তার ওয়ার্ড থেকে চুরি করা গরু উদ্ধার ঘটনায় চোরসহ চোরের গডফাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এদিন বিকালে চোর-গরু ও গাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।