১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় জুয়া খেলতে টাকা না দেয়ায় জুয়াড়ি স্বামী’র পিটুনিতে স্ত্রীসহ আহত-৪

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় জুয়া খেলতে বাধা ও টাকা না দেয়ার জেরে ছয়মাসের অন্তস্বত্তা স্ত্রীকে পিটিয়ে জখম করেছে জুয়াড়ি স্বামী মোহাম্মদ কালু। ওইসময় আক্রান্ত নারীকে উদ্ধারে এগিয়ে আসলে একইভাবে মারধরের শিকার হন তাঁর বাবা, ভাই ও প্রতিবেশিসহ চারজন। আহতদেরকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের কাসিমআলী সিকদারপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
আহতরা হলেন অন্তস্বত্তা গৃহবধু পারুল আকতার (২৪), তাঁর বাবা বদর মিয়া (৬৬), ভাই মোহাম্মদ রাসেল (২১) এবং প্রতিবেশি মনজুর আলম (৩৬)
এলাকাবাসি জানান, কাসিম আলী সিকদার পাড়া গ্রামের কৃষক বদরমিয়ার মেয়ে পারুল আক্তারের সাথে বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ কালুর। বিয়ের পর সংসার জীবন ভালভাবে অতিবাহিত হলেও কয়েকমাস আগে থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।
এলাকাবাসির দাবি, স্বামী কালু এলাকায় খারাপ প্রকৃতির কিছু লোকের সাথে জড়ো হয়ে শুরু করে জুয়া খেলা। মুলত এ ঘটনার জের ধরে কালু সাথে স্ত্রী পারুলের প্রায় সময় বাড়িতে ঝগড়া-বিবাদ সৃষ্টি হতো।
আক্রান্ত নারীর ভাই রাসেল জানান, গত দুই দিন ধরে ভগ্নিপতি কালু জুয়া খেলার টাকার জন্য আমার অন্তস্বত্তা বোনকে বেদড়ক মারধর করে বাপের বাড়িতে তাড়িয়ে দেয়। এ ঘটনার ব্যাপারে আমরা প্রতিবাদ করলে রোববার রাতে ভগ্নিপতি কালু ও তার চাচা আনোয়ার হোসেন উল্টো তর্কে জড়িয়ে পড়ে। এসময় কালুসহ তার সহযোগিরা আমাদের ওপর হামলা করে
আহত গৃহবধু পারুল আক্তার জানান, বিয়ের কয়েকমাস পর বুঝতে পারলাম আমার স্বামী একজন পেশাদার জুয়াড়ি। নিত্যদিন জুয়া খেলে ও নেশা জাতীয় দ্রবাদি পান করে গভীর রাতে বাড়ি ফিরে আমাকে নির্যাতন করে। কয়েকদিন আগে রাতে বাড়িতে এসে জুয়া খেলার জন্য আমার কাছে টাকা চাইলে তাতে আমি রাজি হয়নি। এরপর আমাকে ব্যাপক মারধর করে বাপের বাড়িতে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পারুল আকতার।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চোধুরী বলেন, এ ধরণের ঘটনা বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।