৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

চকরিয়ায় চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার, মোটর সাইকেল উদ্ধার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই প্রধান সদস্যকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই আলমগীর আলমের নেতৃত্বে পুলিশের একটিদল মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটর সাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের শফিউল আলমের ছেলে জমির উদ্দিন (২৭) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছিদ্দিক আহমদের ছেলে মো. মোর্শেদ (২৫)।
গ্রেফতারের পর চোর চক্রের প্রধান জমির পুলিশের কাছে জবানবন্দীতে বলেন, চকরিয়া থেকে অভিনব কৌশলে মোটর সাইকেল চুরি করে রামুর ঈদগড় ও মহেশখালীতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এসব চোরাই মোটর সাইকেল বিক্রি করা হয়।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়ায় দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চোর সক্রিয় রয়েছে। কিছুদিন ধরে মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। এর জের ধরে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে শুরু হয় অভিযান। মঙ্গলবার রাতে সোর্সের তথ্যের ভিত্তিতে চকরিয়া থানার পুলিশের একটি টিম মহেশখালী ও রামু উপজেলায় অভিযান পরিচালানা করে। তিনি বলেন, প্রথমে মহেশখালী থেকে জমির কে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় থেকে মোর্শেদকে আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌর্পদ্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।