১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় চিংড়িজোনের ঘের থেকে অস্ত্রসহ পেশাদার ডাকাত গ্রেফতার


চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চিংড়িজোনের ঘের থেকে বন্দুকসহ ছরওয়ার আলম (২৮) নামের এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে চকরিয়া থানার ওসির নেতৃত্বে পুলিশের একটিদল এ অভিযান চালায়। গ্রেফতারকৃত ছরওয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার ফরিদুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি ডাকাতির মামলা রয়েছে।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরনদ্বীপ এলাকার চিংড়িজোনে দীর্ঘদিন ধরে ডাকাতের উপদ্রব রয়েছে। কয়েকটি ডাকাতদল চাষী ও ঘের মালিকদের জিন্মি করে নানা কায়দায় চিংড়িঘের দখল-বেদখল করে আসছে। তিনি বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য ছরওয়ার আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ছরওয়ার আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।