২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় গভীররাতে সাংবাদিকের বাসা চুরি


চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকায় জামাল হোছাইন নামের এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে চোরের দল হানা দেয় ওই সাংবাদিকের বাসায়। পাশাপাশি ওই এলাকার একটি মুদির দোকান ও অপর একটি বাড়িতে চুরি সংগঠিত করেছে চোরের দল। সাংবাদিক জামাল স্থানীয় দৈনিক সমুদ্রবার্তা পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক।
সাংবাদিক জামাল হোছাইন জানায়, শনিবার রাতে সকলে ঘুমিয়ে পড়লে বাসার জানালার গ্রীল কেটে টেবিলের উপর থাকা একটি মোবাইল সেট, একটি চার্জ লাইট, একটি টিফিন বক্স নিয়ে যায় চোরের দল। প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন সাংবাদিক জামাল।
স্থানীয় মুদির দোকানের মালিক আবু তাহের জানায়, তার দোকানের তালা ভেঙ্গে চোরের দল বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে। এতে প্রায় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করছেন তিনি। ওই এলাকার অপর বাড়ি মালিক শওকত হোসেন জানায়, তিনি বাসার দু’ তলায় থাকেন। জানালার গ্রীল কেটে তার বাড়ির ভেতর থেকে মোবাইল ও বেশ কটি দামী জিনিসপত্র নিয়ে গেছে।
স্থানীয় লোকজন ধারণা করছে, একটি চিহিৃত চোর সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ওই এলাকায় চুরি কাজে জড়িত রয়েছে। রাতে তারা জুয়ার আসর শেষে চুরি কাজে লিপ্ত হয়। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর নুর হোসেন জানান, চোরের দল সিন্ডিকেটটি অনেক বড়। রাতে জুয়া খেলা ও ইয়াবা সেবন ও পরে বিভিন্ন দোকান পাট ও বাসা বাড়িতে ঢুকে চুরি করে থাকে। স্থানীয় আওয়ামীলীগ নেতা আমির মেম্বার জানায়, চুরির ঘটনায় চোরের দলের অনেক সদস্যকে মারধর ও বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে। কিন্ত তারা এখনো ভাল পথে আসতে পারেনি। এসব চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য থানা প্রশাসনকে উদ্যোগ গ্রহন করতে হবে।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চোর সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।