মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় এমপি ইলিয়াছের অনুদানে নদীর তান্ডব থেকে শতাধিকপরিবারকে রক্ষা করতে বাঁধ নির্মাণ

শেয়ার করুন

চকরিয়া উত্তর সুরাজপুর গ্রামে বন্যার তান্ডব থেকে রক্ষা করতে বেড়িঁবাধ নির্মাণ কাজ উদ্ভোধন করছেন এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ।

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর নয়াপাড়া গ্রামের শতাধিক পরিবারকে মাতামুহুরী নদীর বন্যার তান্ডব থেকে রক্ষা করতে স্থায়ী মাটির তৈরী বেড়িঁবাধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ সরকারি বরাদ্দের বিপরীতে শুক্রবার বিকালে উপস্থিত থেকে ওই এলাকার প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ উদ্ভোধন করেছেন। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুৃসনা, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক, এমপির ব্যক্তিগত সহকারি মো.নাজেম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, মাতামুহুরী নদীর উপত্তিস্থল উজানে পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা থেকে প্রবাহিত নদী হয়ে প্রতিবছর বর্ষাকালে পাহাড় থেকে ঢল নামে। পাহাড়ি ঢলের প্রথম ধাক্কাটি লাগে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর নয়াপাড়া পয়েন্টে। প্রতিবছর নদীর তান্ডবের কারনে তীর এলাকার জনগনের বসতঘর ও আবাদি জমি নদীতে বিলীন হচ্ছে। অনেক পরিবার ভিটেবাড়ি হারিয়ে পথে বসেছে। তিনি বলেন, বিষয়টি সম্প্রতি সময়ে স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছকে অবহিত করা হলে তিনি (এমপি) সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দের বিপরীতে ওই এলাকায় মাটি তৈরী বেড়িবাঁধ নির্মাণ করার ঘোষনা দেন। ইউপি চেয়ারম্যান বলেন, ঘোষনা অনুযায়ী শুক্রবার বিকালে হাজি মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করেছেন। আশা করি বেড়িবাঁধটি নির্মাণ কাজ শেষ হলে ইউনিয়নের কয়েকশত পরিবার বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে।

শেয়ার করুন