মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

চকরিয়ায় অবৈধ দখলে রাখা জায়গা ফের বনবিভাগের কাছে ফেরত দেয়ার নির্দেশ

শেয়ার করুন

কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসের বেশ কিছু জায়গা ফের বন বিভাগের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত। বনবিভাগের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত এ রায় দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা। ইতোমধ্যে জায়গা ছেঁেড় দেয়ার জন্য ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা গ্রামের মকছুদ আহমদের কাছে নোটিশ দিয়েছেন বন বিভাগ।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন স্বাক্ষরীত নোটিশে জানানো হয়েছে আর.এস -৬৫নং খতিয়ানের ২২৬নং দাগের ৪ একর এবং অপর দাগ নং ২০৩০ এর আন্দরের ১ একর সহ মোট ৬ একর ছগিরশাহ কাটা গ্রামের মৃত উকিল আহমদের পুত্র মকছুদ আহমদ ও একই গ্রামের বদি আলম ফকির ভিলেজার ও আশরাফুল আলমকে আসামী করে যে মামলা কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা হয় বনবিভাগের পক্ষ থেকে। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মামলার রায় হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, মামলার রায়ে মকছুদ আহমদকে অবৈধ দখলদার এবং বনবিভাগের উক্ত জমি ছেড়ে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। সেহেতু বন বিভাগ কর্তৃক দেয়া নোটিশ পাওয়ার পর থেকে উক্ত জমি অন্য কেউ দাবী করতে পারবেন না।

শেয়ার করুন