১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ার কোনাখালীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ৫


চকরিয়া উপজেলার কোনাখালীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল বেদখলকে কেন্দ্র করে হামলায় মহিলা সহ ৫ ব্যক্তিকে বেদড়ক পিটিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে প্রথমে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের অব¯’া গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে রইচা বেগম নামে এক মহিলাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় গতকাল চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শহর আলী পাড়া সেনঘোনা নামক এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শহর আলী পাড়ার সেনঘোনা এলাকার মাহাত আকবরের স্ত্রী রইচা খাতুন পরিবার পরিজন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বন্দোবস্তিকৃত জায়গায় বসবাস করে আসছিল। ইতোপূর্বে ওই জায়গা থেকে মৃত আদর মিয়ার পুত্র নুরুল আলম তার দলবল নিয়ে আংশিক জমি দখল করে নেন। এতে নিরুপায় হয়ে রইচা খাতুন বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে সর্বশেষ কয়েকদিন আগে রইচা বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায় অভিযুক্ত নুরুল আলম ও তার লোকজন। তাদের বেদড়ক পিটনিতে আহমদ আকবরের স্ত্রী রইচা বেগম (৩৫), মৃত ফজল আহমদের পুত্র মাহাত আকবর (৪২) কে গুরুতর আহত করে। তাদেরকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে সন্ত্রাসীদের হামলায় ২নং ওয়ার্ড নতুনঘোনা এলাকায় ছৈয়দ আকবরের পুত্র রেজাউল করিম (২২), ৩ নং ওয়ার্ড এলাকার আজম উদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম (২৮), ছৈয়দ আকবরের কন্যা মোছাম্মৎ লাকী আক্তার (২৪) আহত হয়।
এই ঘটনায় মধ্যম কোনাখালী ৩নং ওয়ার্ডের শহর আলী পাড়া এলাকার আদর মিয়ার পুত্র নুরুল আলম, নুরুল আলমের পুত্র কাইছার মিয়া, ১নং ওয়ার্ড বাজার পাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র আমির হোসেন, মধ্যম কোনাখালী নুরুল আলমের পুত্র হাসু মিয়া, বাজার পাড়া এলাকার মোস্তাক আহমদের পুত্র আলা উদ্দিন, মধ্যম কোনাখালী শহর আলী পাড়া এলাকার নুরুল আলমের কন্যা ছালেহা বেগম, নুরুল আলমের স্ত্রী ছেনুয়ারা বেগম, কাইছারের স্ত্রী মোছাম্মৎ সাজেদা বেগম সহ আরো ৫-৬ জনকে অজ্ঞাত দেখিয়ে পরিবারের পক্ষ থেকে আহত রইজা খাতুনের কন্যা জুলেখা বেগম বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।