২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় বন ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত দুই জন আটক



বিশেষ প্রতিবেদক:

চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বন মামলা ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। গত ২৬ জুলাই (শনিবার) গভীর রাতে উপজেলার লক্ষ্যারচর বাইঘ্যাপাড়ার জিদ্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটক বন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, লক্ষ্যারচর এলাকার আবদুল করিমের পুত্র আলী হোসেন (৪৫)। তার বিরুদ্ধে বন মামলায় এক বছর সাজা প্রদান করে আদালত। অপর আসামি হলেন, বাইঘ্যাপাড়া এলাকার মৃত সুলতান আহমদের পুত্র জাহাঙ্গীর আলম (৫৫)। তার বিরুদ্ধে প্রতারণা মামলায় ৬ মাসের সাজা প্রদান করে আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, বন মামলা ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তারা দীর্ঘদিন পলাতক ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই রাজীব ও এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, শনিবার গোপন সংবাদ পেয়ে বনমামলা ও প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।