২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার

চকরিয়ায় পুলিশ ৯৭৫পিস্ ইয়াবা বডিসহ দুইজনকে গ্রেফতার করেছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোজাফ্ফরের দোকান নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হারবাং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা পাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে সাহেদুল ইসলাম (২১) ও একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার মৃত মফজল আহমদের ছেলে জালাল উদ্দিন পুতু (৩৫)।

হারবাং পুলিশ ফাঁিড়র (ইনর্চাজ) পুলিশ পরির্দশক মো.তোফাজ্জল হোসেন বলেন, গ্রেফতারকৃত দুইজন বিক্রির জন্য বেশ কিছু ইয়াবা বডি নিয়ে অপেক্ষা করছেন গোপনে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ওইসময় তাদের শরীর তল্লাসি করে প্যাকেট মোড়ানো অবস্থায় ৯৭৫পিস্ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ (সোমবার) আদালতে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।