২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ফোরকান

রায়হান সিকদার, লোহাগাড়াঃ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণে অন্তর্ভূক্ত দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার অলি উল্লাহ্ চৌধুরীর সুযোগ্য পুত্র শিক্ষানুরাগী মো: ফোরকান উল্লাহ্ চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম স্মারক নং-১১৭৭/৯৭/১০৫৫৬ (৩) তারিখ ২৬/১২/২০১৭ইংরেজী মূলে মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরীকে পুনরায় বিদ্যালয়ের সভাপতি মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরীকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ তাঁকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরী ইতিমধ্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, এসএসসি ও জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরীর কর্মদক্ষতা, নিষ্ঠা এবং তাঁর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড দেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড চট্টগ্রাম উল্লেখিত স্মারকমূলে পুনরায় বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।